ঢাবির টিএসসিতে ‘ফিমেল জোন:ব্যাখ্যা চায় প্রশাসন

ঢাবির টিএসসিতে ‘ফিমেল জোন:ব্যাখ্যা চায় প্রশাসন

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ক্যাফেটেরিয়ায় নারীদের জন্য নির্ধারিত আলাদা ফ্লোর জোন বা নারী বিশ্রামাগার স্থানান্তরের ঘটনায় ব্যাখ্যা চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহমদের স্বাক্ষরিত এক চিঠিতে টিএসসির ভারপ্রাপ্ত পরিচালক ফারজানা বাসারের কাছে এ বিষয়ে সুস্পষ্ট মতামত দিতে বলা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ২৩ জুলাই দুটি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ডাকসুর উদ্যোগে টিএসসি ক্যাফেটেরিয়ায় নারীদের জন্য থাকা আলাদা ফ্লোর জেন বা নারী বিশ্রামাগার স্থানান্তর করা হয়েছে। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে দাবি করা হয়, এ বিষয়ে টিএসসির উপপরিচালক হিসেবে দায়িত্ব পালনকারী কর্মকর্তার উপস্থিতিতে কোনো পরামর্শ বা অনুমতি নেওয়া হয়নি।

এ ছাড়া প্রতিবেদনে আরও বলা হয়, অবকাঠামোগত এ ধরনের পরিবর্তনের ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া উচিত ছিল। এ প্রেক্ষাপটে বিষয়টির সত্যতা ও সংশ্লিষ্ট বিষয়ে সুস্পষ্ট মতামত প্রদানের জন্য টিএসসির পরিচালককে অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এর আগে ডাকসুর ফিমেল জোন স্থাপন নিয়ে ব্যাপক সমালোচনা হয়। বিষয়টিকে স্বাভাবিকভাবে নেয়নি অনেকেই। নেটিজেনদের প্রশ্ন ছিল টিএসসি ক্যাফেটেরিয়াতে আলাদা জোনের প্রয়োজনীয়তা নিয়ে। কেউ কেউ এটিকে ‘রাজনৈতিক’ কাজ বলেও আখ্যা দিয়েছেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177852