রুনা লায়লা’কে শবনমের অভিনন্দন

রুনা লায়লা’কে শবনমের অভিনন্দন

বিনোদন প্রতিবেদক ঃ একটা সময় দু’জনই পাকিস্তানে কাজ করতেন। একজন শবনম অন্যজন রুনা লায়লা। শবনম পাকিস্তানের সিনেমাতে অভিনয় করতেন। আর রুনা লায়লা পাকিস্তানের সিনেমায় গান গাইতেন। দু’জনেরই ক্যারিয়ারের শুরুতে পাকিস্তানে খুউব সুন্দর সময় কেটেছে। যে কারণে দুজনের মধ্যে সম্পর্কটাও বলা যায় পারিবারিক। প্রায়ই মুঠোফোনে রুনা লায়লার সঙ্গে শবনমের কথা হয়।

এরইমধ্যে গত ২৪ জুলাই রুনা লায়লা’কে বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা প্রদান করে এবং রুনা লায়লা সঙ্গীত পরিবেশনও করেন। টানান ১১টি গান গেয়ে তিনি শ্রোতা দর্শকের মাঝে মুগ্ধতা ছড়িয়ে গেছেন। রুনা লায়লা তার ৬২ বছরের সঙ্গীত জীবনে এবারই প্রথম শিল্পকলায় সঙ্গীত পরিবেশন করলেন। বিষয়টি আম্মাজান’খ্যাত নায়িকা শবনমকেও বিস্মিত করেছে। কিন্তু তারপরও বিষয়টি অবগত হয়ে শবনম বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

শবনম বলেন,‘ ৬২ বছর পর হলেও যে একজন রুনা লায়লা’কে এই দেশ, এই দেশের শিল্পকলা রাষ্ট্রীয় সম্মাননা দিয়েছে-এটাও অনেক বড় বিষয়। দেরীতে হলেও তারা অনুধাবন করেছেন এমন গুনী এমন মহান শিল্পীকে সম্মাননা জানানো উচিত। সত্যিই বিষয়টি আমাকে ভীষণ পুলকিত করেছে, আনন্দ দিয়েছে। বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রনালয়কে আন্তরিক ধন্যবাদ এমন উদ্যোগের জন্য। এর নেপথ্যে শিল্পকলার ডিজি’ সচিব’সহ আরো যারা আছেন তাদেরকেও ধন্যবাদ। রুনা’কে আমি ভীষণ পছন্দ করি, ভালোবাসি। রুনা আমাদের দেশের গর্ব। এই সময়ে এসেও স্টেজ শো’তে তার পরিবেশনা আমাকেও মুগ্ধ করেছে। সত্যিই একজন রুনা লায়লা হয় উঠা সহজ কোনো বিষয় নয়। তাকে প্রাণঢালা অভিনন্দন জানাই। আল্লাহ তাকে সুস্থ রাখুন, ভালো রাখুন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177822