রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনায় স্পিকারের সঙ্গে বসছে ইসি
২৩তম রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল মঙ্গলবার বেলা ১১টায় বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) নেতৃত্বে নির্বাচন কমিশনের এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
সংসদ সচিবকে পাঠানো ইসি সচিব আখতার আহমেদের এক চিঠিতে জানানো হয়, সংবিধানের ১২৩ অনুচ্ছেদের ২ দফা অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করায় রাষ্ট্রপতি পদটি শূন্য হয়েছে।
চিঠি থেকে আরও জানা যায়, বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে অন্য সব নির্বাচন কমিশনার এবং ইসি সচিবালয়ের সিনিয়র সচিব উপস্থিত থাকবেন।