ঢাবি’র কলাভবনে আগুন

ঢাবি’র কলাভবনে আগুন

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা ভবনের একটি ক্লাসরুমের বাইরে আগুনের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীসহ সংশ্লিষ্টরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। শর্ট সার্কিট হয়ে একটি সার্কিট বোর্ড থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে।

আজ সোমবার (২৭ এপ্রিল) দুপুরে কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মো. আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘শর্ট সার্কিট থেকে ক্লাসরুমের বাইরের অংশে বৈদ্যুতি লাইনে আগুন লেগেছিল। তাৎক্ষণিক আমাদের কর্মীরা গিয়ে তা নিভিয়ে ফেলেছে। বড় ধরনের কোনও ক্ষতি হয়নি।’

জানা গেছে, কলা ভবনের দ্বিতীয় তলার ২০৬৮ নম্বর রুমের বাইরে আগুন লাগে। সেখানে বাংলা বিভাগের ক্লাস নেওয়া হয়। আগুন লাগার পর সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, শিক্ষার্থীরা ক্লাসরুমের বাইরে করিডোরে দাঁড়িয়ে আছেন। আশপাশ ধোঁয়ায় ছেয়ে গেছে। 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177787