বগুড়ার সারিয়াকান্দির চয়ন কুমার হত্যা মামলার আসামির জামিন নামঞ্জুর
কোর্ট রিপোর্টার : বগুড়ার সারিয়াকান্দিতে জমিা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মারপিটসহ ধারালো অস্ত্রের আঘাতে চয়ন কুমার রায় (৩২) হত্যা মামলার আসামি তহমিদুর রহমান তরুণের (৪৭) জামিনের আবেদন দায়রা জজ আদালতে নামঞ্জুর করা হয়েছে। তরুণ সারিয়াকান্দি উপজেলার হাটফুলবাড়ী বাজারের মৃত আব্দুল বারীর ছেলে। আজ রোববার (২৬ জুলাই) বগুড়ার ভারপ্রাপ্ত দায়রা জজ কৌশিক আহাম্মদ খোন্দকার তার জামিন নামঞ্জুর করেন।
উল্লেখ্য, সারিয়াকান্দি উপজেলার হাটফুলবাড়ী বাজারের তুলারাম রাজভরের সাথে আসামিদের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ফুলবাড়ী মৌজার তেতুলতলা নামক স্থানে বিবাদমান জমিতে আসামিরা গত ৬ মার্চ রাত সোয়া ৯টার দিকে ঘর তোলার প্রস্তুতি গ্রহণ করলে তুলারাম রাজভরের চয়ন কুমার রায় ও নয়ন কুমার রায় (২৮) বাধা দেন।
এসময় ওই আসামিসহ অন্যান্য আসামিরা নয়ন কুমার রায় ও চয়ন কুমার রায়কে মারপিটসহ ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করে এবং নয়ন কুমার রায়কে গুরুতর আহত করে। আহত নয়ন কুমার রায়কে প্রথমে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে নিহত চয়ন কুমার রায়ের বড় ভাই প্রদীপ রায় ৮ আসামির নামসহ অজ্ঞাতনামা সাতজন উল্লেখ করে সারিয়াকান্দি থানায় এই মামলা দায়ের করেন। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে পিপি এড. আব্দুল বাছেদ এবং আসামি পক্ষে এড. লুৎফর রহমান(১)।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177755