রংপুর মহানগরীতে ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেফতার ৩৩
রংপুর জেলা প্রতিনিধি: রংপুর মহানগরীর আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলায় ৩৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় পৌনে দুই কেজি গাঁজা, ৩৫ পিস ইয়াবা, দেড় লিটার চোলাই মদ, ১৬ পিস চোরাই সরকারি ওষুধ, ১টি চোরাই অটোরিকশার বডি ও ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। আজ রোববার (২৬ জুলাই) দুপুরে মহানগর পুলিশের মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
মিডিয়া সেল সূত্রে জানা যায়, রংপুর মহানগর কোতয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- চুরি মামলায় নীলফামারী জেলার কাদিখোল এলাকার শরিফুল ইসলাম(২৬) ও রেজাউল ইসলাম(৩৯), বদরগঞ্জের লতিফুর রহমান(৩৭), নগরীর জুম্মাপাড়ার রাসেল (৩৫), বাবুপাড়া রেলগেটের আব্দুল মালেক(২৩)।
সন্দেহভাজন চলাফেরার অভিযোগে ভগিবালা পাড়ার আরিফুল ইসলাম(২৫) ও কেরানীপাড়ার আসলাম (৪০), পরোয়ানাভুক্ত সিংগীমারি এলাকার গিটার(২৫) ও ধাপ এলাকার ওসমান গণি(৩২) এবং অশ্লীল ভাষায় গালিগালাজ ও জনসাধারণের সাথে মারমুখী আচরণের অভিযোগে রবার্টগঞ্জ তাতীপাড়া ব্রিজ সংলগ্ন এলাকার সোহাগ(২৬)। তাজহাট থানা পুলিশ বিভিন্ন মামলায় ৯জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো- হাজিরহাটের সুমন মিয়া(৩৭), তাজহাট এলাকার এনামুল হক ওরফে বাধন(৩২), ধর্মদাশ বার আউলিয়া এলাকার আরিফুল ইসলাম ওরফে আরিফ(৩৫), নগরীর জুম্মাপাড়ার হাসানুজ্জামান রিপন(৪৮) ও স্বপন ওরফে ভুট্টু(৩৫) এবং আনিছুর রহমান ওরফে আনিছ(৩২), মধ্যঘাঘটপাড়ার আরিফুল ইসলাম(৩৬) ও আশরতপুর ঢাকাইয়াপাড়ার রিমন আহাম্মেদ(২১) ও কাওছার রহমান সিয়াম(২১)।
হারাগাছ থানা পুলিশের পৃথক অভিযানে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- ইয়াবা ট্যাবলেটসহ হাসান মিয়া(২৮) ও মো: শাহরিয়ার রহমান স্বাধীন(২২), অনলাইন ক্যাসিনো জুয়া খেলার অভিযোগে মারিফা হক মিম(৩১) ও দুলাল মিয়া সাদ্দাম (৩২), চুরি মামলায় রিয়াজুল ইসলাম বাবু (২২), অশালীন ভাষায় গালিগালাজের অভিযোগে মাসুদ মিয়া(৩৫)।
নিয়মিত অভিযানের অংশ হিসেবে একজনকে গ্রেফতার করেছে হাজীরহাট থানা পুলিশ। গ্রেফতারকৃত হলো- গোপিনাথপুর দক্ষিণপাদা এলাকার আল আমিন ওরফে বুলেট(২৫)। মহানগরীর ৬ থানার পাশাপাশি পৃথক পৃথক অভিযানে ৭ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃরা হলো- ইয়াবা ট্যাবলেটসহ মডার্ণ পূর্ব ঘাঘটপাড়ার শহিদুল ইসলাম(৩৩), ধাপ ইঞ্জিনিয়ার পাড়ার মফিজুল ইসলাম (৩৫) ও মুন্সিপাড়ার সাজু(২৪), সরকারি ঔষধসহ সাগরপাড়ার অমল চন্দ্র রায়(৪৩), গাঁজা সেবনকালে পূর্ব খাসবাগের ওয়াজেদ আলী ওরফে শিক্ষিত(৪৬) ও মাহিগঞ্জের আনোয়ার হোসেন(৩৫) এবং অনলাইন জুয়া খেলার অভিযোগে পূর্ব খাসবাগের রাজু মিয়া(৩৬)।
মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ জানান, রংপুর মেট্রোপলিটন পুলিশের মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল, অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177754