বগুড়ায় দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ভবনের উদ্বোধন করলেন এমপি বাদশা
বগুড়া-৬ সদর আসনের জাতীয় সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা আজ রোববার (২৬ জুলাই) সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজের নবনির্মিত বিজ্ঞান ভবন এবং গোকুল তমিরুন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করেছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে সরকারি কলেজসমূহে বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণ প্রকল্পের আওতায় এই ভবনটি নির্মাণ করা হয়। ৭ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজের নবনির্মিত ৬ তলা বিশিষ্ট বিজ্ঞান ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা।
উদ্বোধন শেষে কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন প্রধান অতিথি। এরপর এ উপলক্ষে কলেজ অডিটরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়।
কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ বেল্লাল হোসেনের সভাপতিত্বে ভবন উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বগুড়ার নির্বাহী প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন, সরকারি শাহ সুলতান কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সাহিদুর রহমান, সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজের উপাধ্যক্ষ মোঃ মাসুদ ইকবাল, সাবেক অধ্যক্ষ প্রফেসর জোহরা ওয়াহিদা রহমান, বগুড়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বগুড়ার ভারপ্রাপ্ত সম্পাদক রোটারিয়ান রেজাউল হাসান রানু, বগুড়া ইতিহাস চর্চা ও গবেষণা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ ফজলে রাব্বী ডলার, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, শহর ছাত্রদলের সভাপতি এস এম রাঙ্গা, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহবায়ক রাফিউল আল আমিন, সিনিয়র যুগ্ম আহবায়ক আতিকুল ইসলাম বিপ্লব।
এরপর রেজাউল করিম বাদশা এমপি গোকুল তমিরুন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন করেছেন। ১ কোটি ৪ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত ৪ তলা ভিত বিশিষ্ট ১ তলা একাডেমিক ভবন উদ্বোধন করেন তিনি। শিক্ষা মন্ত্রণালয়ের পরিচালন বাজেটের অনাবাসিক ভবন নির্মাণ ও সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের (পুরাতন ৭০১৬) আওতায় ভবনটি নির্মাণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রতিষ্ঠানের সভাপতি আইয়ুব উদ্দিন খান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বগুড়ার নির্বাহী প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন, জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ, জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক নাজমা আকতার, জেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক শামীমা আকতার পলিন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বগুড়ার উপ-সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল মান্নান, গোকুল ইউনিয়ন বিএনপির সভাপতি ফেরদৌস আলম পিলু, সাংগঠনিক সম্পাদক আসাদুল হক টুকু প্রমুখ।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177747