সিরাজগঞ্জের শাহজাদপুরে আন্তঃজেলা তিন চোর আটক

সিরাজগঞ্জের শাহজাদপুরে আন্তঃজেলা তিন চোর আটক

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ৫টি রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেলসহ তিন আন্তঃজেলা চোরকে আটক করেছে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- উপজেলার রেশমবাড়ি গ্রামের জামাত আলীর ছেলে মনিরুল ইসলাম(২৯), বাড়াবিল গ্রামের আব্দুর রাজ্জাক মন্ডলের ছেলে রায়হান মন্ডল(২৪) ও একই গ্রামের দুলাল হোসেনের ছেলে বেল্লাল হোসেন (৩০)।

আজ রোববার (২৬ জুলাই) বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) হাফিজুর রহমান সাংবাদিকদের জানান, উপজেলার তালগাছি হাটে মোটরসাইকেল ক্রয়-বিক্রয় হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।

জনগণের শান্তিতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, আটককৃতদদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177744