দিনাজপুরের পার্বতীপুরে একই গ্রামে ৩টি পানির মোটর চুরি

দিনাজপুরের পার্বতীপুরে একই গ্রামে ৩টি পানির মোটর চুরি

পার্বতীপুর (দিনাজপু) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে একই গ্রামে দুই সপ্তাহের ব্যবধানে তিনটি বাড়ি থেকে তিনটি পানির মোটর চোরেরা চুরি করে নিয়ে গেছে। উপজেলা রামপুর ইউনিয়নের সিঙ্গীমারী কাজীপাড়া গ্রামের কামরুজ্জামান কাজী জানান, গতকাল শনিবার দিবাগত রাতে তার বাড়ি থেকে টিউবলের সাথে লাগানো মোটরটি চোরেরা চুরি করে নিয়ে গেছে।

এর আগের দিন রাতে একই গ্রামের কাজি গোলাম নূরের একটি মোটর চুরি করে নিয়ে যায়। পরে মোটরটি পার্বতীপুর বাস টার্মিনালের একটি দোকান থেকে টাকার বিনিময়ে উদ্ধার করা হয়। এ ঘটনার প্রায় দশ দিন আগে একই গ্রামের আব্দুল কাইয়ুমের বাড়ির মোটর চুরি হয়।

বর্তমানে গ্রামে চোরের উপদ্রুবে এলাকাবাসী ঠিকভাবে ঘুমাতে পারছে না। এলাকাবাসীর অভিযোগ এলাকায় প্রচুর পরিমাণ মাদক বিক্রি ও সেবন বৃদ্ধি পাওয়া এসব চুরির ঘটনা ঘটছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177721