বগুড়ার শিবগঞ্জে কবরস্থানের জায়গা নিয়ে বিরোধ, স্থাপনা ভেঙে দেওয়ার অভিযোগ
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জে মালিকানার বিরোধে কবরস্থানের স্থাপনা ভেঙে দিলেন এমরান হোসেন ফরহাদ ফকির নামে এক ব্যক্তি। তিনি কিচক ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মনজুরুল আলম ফকিরের ছেলে। আজ রোববার (২৬ জুলাই) সকালে উপজেলার আটমুল ইউনিয়নের ফেনিগ্রাম মৌজায় ঘটনাটি ঘটে। এ বিষয়ে মোজাফ্ফর হোসেন শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।
জানা যায়, উপজেলার আটমুল ইউনিয়নের ফেনিগ্রাম মৌজায় অবস্থিত ওই জায়গা ২০১৩ সালে মোজাফ্ফর হোসেনের মা মাহাবুবা বেগম কিনে নিয়ে ২০১৮ সালে চারপাশে ইটের বাউন্ডারি ও লোহার গেইট দিয়ে কবরস্থান নির্মাণ করেন।
এমতাবস্থায়, জমি সংক্রান্তের বিরোধের জেরে ধরে উক্ত জায়গা জোরপূর্বক দখল করতে এমরান হোসেন ফরহাদ ফকিরসহ ১০-১২ জন পূর্বপরিকল্পিতভাবে এস্কেভেটর মেশিন দিয়ে কবরস্থানের বাউন্ডারি ও গেইট ভাঙচুর করেন।
এ ব্যাপারে এমরান হোসেন ফরহাদ ফকির বলেন, আমি আমার জায়গাতে গিয়েছি। তারা দীর্ঘদিন যাবত আমার জায়গা জোরপূর্বক দখল নিয়ে আছে। এটি করবস্থান নয় এখানে একটিও কবর নেই। এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান শাহীন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177718