বগুড়ায় সাবেক যুবদল নেতা সাগর হত্যার আসামীদের গেপ্তারে সচেতন এলাকাবাসীর মানবন্ধন

বগুড়ায় সাবেক যুবদল নেতা সাগর হত্যার আসামীদের গেপ্তারে সচেতন এলাকাবাসীর মানবন্ধন

শহর প্রতিনিধি(বগুড়া):  বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহব্বায়ক ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক আহব্বায়ক যুবদল নেতা আতিকুর রহমান সাগরের খুনিদের ফাঁসির দাবীতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ রোববার বেলা ১২ টার দিকে চালিতাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাঁচবাড়িয়া ইলাউদ্দিন উদ্দিন উচ্চ বিদ্যালয় সংলগ্ন হাট সড়কে মানবন্ধন শেষে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা । 

মানববন্ধনে অংশ নিয়ে নিহত যুবদল নেতা আতিকুর রহমান সাগরের স্ত্রী মারজিয়া খাতুন আক্ষেপ করে করে বলেন বিএনপি’র দুর্দিনে তার স্বামী নিরলসভাবে দলের হয়ে বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে অংশ নিয়েছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দৃষ্টি আকর্ষণ করে তিনি অভিযোগ করে আরও বলেন, আমার স্বামীকে যেভাবে হত্যা করা হয়েছে রাস্তার কুকুরকেও সেভাবে কেউ মারে না। বর্তমান সরকার আমার স্বামীর মতো ত্যাগী আন্দোলনকরীদের নিরলস শ্রমের ফসল। হত্যার পেছনের ষড়যন্ত্রকারী, জড়িত থাকা খুন দের নামে মামলা করার পরও আসামীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে অবিলম্বে ফাঁসি নিশ্চিত করতে ।

 শাখারিয়া ইউনিয়ন যুবদলের সহ সভাপতি সোহেল রানা  বলেন, যুবদল নেতা আতিকুর রহমান সাগর ছিলেন এই এলাকার আপামর জনসাধারণের কাছের মানুষ। এলাকায় যে কোন সামাজিক কাজে তাকে এলাকাবাসী পেতো সবার আগে। তার খুনীরা ঘুরে বেড়াবে আর তার পরিবার কেঁদে বুক ভাসাবে তা মেনে নেওয়া যায় না। এছাড়াও তিনি তার বক্তব্যে জোর দিয়ে বলেন,  সাগর হত্যার মামলার আসামীদের মধ্যে একমাত্র ইসমাঈলের মা ছাড়া কাউকে এখনও গ্রেপ্তার করতে পারেনি বগুড়ার পুলিশ প্রশাসন।  আগামী ২৪ ঘন্টার মধ্যে মামলার এজহারভুক্ত আসমীদের গ্রেপ্তার না হলে এলাকাবাসীকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেন এই যুবদল নেতা। 

মানবন্ধনে নিহত সাগরের মা সাজেদা বেগম ছাড়াও আরও বক্তব্য রাখেন পাঁচবাড়িয়া ইলাউদ্দিন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ওহাব, সাবেক ইউপি সদস্য আ: জলিল, বগুড়া সদর উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক একলাস হোসেন,  আরিফুল ইসলাম সজল, সজিব মন্ডল, আব্দুল হান্নান, ইসমাঈল হোসেন, খাদেম মন্ডল, পুটু মন্ডল প্রমুখ। বক্তারা সাগর হত্যা মামলায় অভিযুক্ত খুলি জিলহজ, ইসমাইল, শাওন, রব্বানি, শামিম, সুজন, লিটন (লাদেন) শিমুল, রানু মিয়া সহ সকল খুনিদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবি জানান  । 

মানববন্ধনে চালিতাবাড়ী এলাকার সচেতন এলাকাবাসী ছাড়াও পাঁচবাড়িয়া ইলাউদ্দিন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। নিহত সাগর প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থী ছিলেন । 

 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177679