বগুড়ার সোনাতলায় দিনেদুপুরে মোটরসাইকেল চুরি
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলা উপজেলার পল্লিতে দিনেদুপুরে একটি ১৫০ সিসি সুজুকি জিকসার মোটরসাইকেল বাড়ির সামনে থেকে চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে মধুপুর ইউনিয়নের পশ্চিম তেকানী হঠাৎপাড়া এলাকায়। এ ব্যাপারে থানায় জিডি করা হয়েছে।
জানা গেছে, ওই এলাকার মৃত সিরাজ উদ্দিন মন্ডলের ছেলে ও গ্রামীণ ব্যাংকের সেকেন্ড অফিসার আব্দুর রশিদ গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে তার বসতবাড়ির ভেতরে গলির মধ্যে মোটরসাইকেল রেখে খাবার ও নামাজের জন্য যান। মাত্র ১০ মিনিটের ব্যবধানে মোটরসাইকেলটি চুরি হয়ে যায়।
সোনাতলা থানার অফিসার ইনচার্জ কবীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার অভিযান শুরু করেছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177616