দিনাজপুরের বীরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে বীরগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃত হলো- উপজেলার ভোগডোমা গ্রামের সরকারপাড়া এলাকার বাসিন্দা অশোক সরকারের ছেলে বিষ্ণু সরকার। আদালতের আদেশ বাস্তবায়নের লক্ষ্যে গতকাল শুক্রবার দিবাগত রাতে বীরগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

আদালতের গ্রেফতারি পরোয়ানা সূত্রে জানা যায়, একটি চেক ডিজঅনার সংক্রান্ত মামলায় বিষ্ণু সরকারকে দোষী সাব্যস্ত করা হয়। মামলার রায়ে তাকে বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়েছিল। রায় কার্যকর করার লক্ষ্যে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, আদালতের নির্দেশনা বাস্তবায়ন এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে বীরগঞ্জ থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি বিষ্ণু সরকারকে গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177593