কুমিল্লায় ১৯ মামলার পরোয়ানাভুক্ত মাদক কারবারি গ্রেফতার

কুমিল্লায় ১৯ মামলার পরোয়ানাভুক্ত মাদক কারবারি গ্রেফতার

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে ১৯টি মাদক মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি সবুজ মিয়াকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।

আজ শনিবার (২৫ জুলাই) উপজেলার নাইঘর এলাকার আটকিল্লা পাড়া থেকে ব্রাহ্মণপাড়া থানা-পুলিশের একটি বিশেষ দল তাকে গ্রেফতার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নাইঘর (আটকিল্লা পাড়া) গ্রামের রহমত আলীর ছেলে সবুজ মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানাসহ বিভিন্ন থানায় মাদক-সংশ্লিষ্ট ১৯টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ডি.এম.এ. মজিদ এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইফুল আলম সিদ্দিকীর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল নাইঘর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

পরে সবুজকে তিনটি পৃথক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।

পরে সবুজকে তিনটি পৃথক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, সবুজ এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবার নিয়ন্ত্রণ করতেন। তার গ্রেফতারের খবরে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, সবুজ এলাকার চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদকের ১৯টি মামলা রয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177592