অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি।

আজ শনিবার (২৫ জুলাই) নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে এক পোস্টে এই পদত্যাগের ঘোষণা দেন ধর্মেন্দ্র প্রধান। ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও কেন্দ্রীয় সরকারের মধ্যকার তৃতীয় দফার বৈঠকের কয়েক ঘণ্টা আগেই এই ঘোষণা দিলেন তিনি।

দিল্লির যন্তর মন্তরে এক মাসেরও বেশি সময় ধরে আন্দোলন চালিয়ে আসছিলেন বিক্ষোভকারীরা। তাদের প্রধান দাবি ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। সিজেপি এবং কেন্দ্রীয় সরকারের মধ্যকার আগের বৈঠকগুলো এই পদত্যাগের দাবির কারণেই অচলাবস্থার মুখে পড়েছিল। সিজেপি পরিষ্কার জানিয়েছিল, ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত না করলে সরকারের সঙ্গে কোনো আলোচনা সম্ভব নয়।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177552