ইয়েমেনের বন্দরে সৌদি আরবের হামলা
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ভূরাজনৈতিক সংঘাত ক্রমেই পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর ধারাবাহিকতায় ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী নিয়ন্ত্রিত হোদাইদাহ বন্দরনগরীতে বড় ধরনের হামলা চালিয়েছে সৌদি আরব। এতে এক টেলিযোগাযোগ কর্মী আহত হন এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। সৌদি জোটকে এর জন্য মারাত্মক পরিণতি ভোগ করতে হবে বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে হুথি নিয়ন্ত্রিত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়।
শনিবার (২৫ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, হোদাইদাহকে লক্ষ্যবস্তু করার মাধ্যমে সৌদি সরকার আসন্ন পর্বের প্রধান বৈশিষ্ট্য হিসেবে ‘উত্তেজনার জবাবে উত্তেজনা বৃদ্ধি’কে প্রতিষ্ঠিত করেছে। শুক্রবার গভীর রাতে চালানো এই হামলা রিয়াদের জন্য মারাত্মক পরিণতি বয়ে আনবে। এর কঠোর জবাব দেওয়া হবে।
আল-মাসিরাহ টিভি জানায় যে সৌদি জোটের ধারাবাহিক বিমান হামলা হুদায়দাহ শহরের টেলিযোগাযোগ কর্তৃপক্ষের স্থাপনা এবং পাশের কামারান দ্বীপে গিয়ে আঘাত হানে। এতে এক টেলিযোগাযোগ কর্মী আহত হন এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়।
মিডল ইস্ট আই এবং হুদায়দাহ শহরের স্থানীয় বাসিন্দারা জানান যে সৌদির বেশ কয়েকটি বিমান হামলা হুদায়দাহ বন্দরকে লক্ষ্য করে চালানো হয়েছে। হামলাগুলোতে বন্দর এলাকায় বড় ধরনের আঘাত হানার কথা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177527