জামায়াত ও এনসিপি জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না - প্রতিমন্ত্রী মীর শাহে আলম

জামায়াত ও এনসিপি জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না - প্রতিমন্ত্রী মীর শাহে আলম

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী। এই উন্নয়নকে বাধাগ্রস্থ করার জন্য কিছু স্বার্থেন্বেসী মহল ঈর্ষান্বিত হয়ে বিরোধীতা করছে। তিনি বলেন, জামায়াত আর এনসিপি জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না। আমি যতদিন আছি কোন ষড়যন্ত্রকারী শিবগঞ্জ ও মোকামতলার উন্নয়ন বাধাগ্রস্থ করতে পারবে না।

উন্নয়নের ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকবে। আজ শুক্রবার (২৪ জুলাই) শিবগঞ্জ পৌরসভা কার্যালয়ের একাংশের উর্ধ্বমূখী কাজের উদ্বোধন এবং জুলাইযোদ্ধা শহীদ মীর মুগ্ধ স্কয়ার সংস্কার কাজের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা বিএনপির সভাপতি এসএম তাজুল ইসলাম, সাধারন সম্পাদক এড. আব্দুল ওহাব, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান শাহিন, বিএনপি নেতা আব্দুল করিম, হারুনুর রশিদ মাষ্টার, ফজলার রহমান জয়, আনোয়ারুল ইসলাম মুকুল, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ রানা মাসুম, রায়হানুল হক রনি, জুলাইযোদ্ধা মুশফিকুর রহমান, যুবদল নেতা মাহদী হাসান তমাল, আবু শাহীন পৌরসভার প্রকৌশলী হাশেম আলী, বদিউজ্জামান বদি, ছাত্রদল নেতা মীর মুন প্রমুখ।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177508