বগুড়ায় বাড়িতে অগ্নিকান্ড

বগুড়ায় বাড়িতে অগ্নিকান্ড

স্টাফ রিপোটার: বগুড়া মহানগরের নারুলি পশ্চিমপাড়ার সুলতানপট্টিতে একটি বাড়িতে ‎অগ্নিকাণ্ডে আসবাবপত্র পুড়ে গেছে। আজ শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা ৬ টার দিকে এঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলে।

বগুড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শহিদুল ইসলাম বলেন, আগুন লাগার খবর পেয়ে ওই এলাকায় যায় ফায়ার সার্ভিসের কর্মীরা। কিন্ত তার আগেই আগুন নিভিয়ে ফেলেন স্থানীয়রা। বিদ্যুতের শর্ট-সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। আগুনে ওই বাড়ির ৪টি কক্ষ পুড়ে গেছে। ওই বাড়িতে স্বল্প আয়ের মানুষজন বসবাস করেন।

স্থানীয়রা জানান, ওই বাড়িতে ৮ বছরের প্রতিবন্ধী শিশু শাফির চিকিৎসার জন্য বহু কষ্টে জমানো প্রায় ৪০ হাজার টাকা, ডাক্তারের দেওয়া গুরুত্বপূর্ণ প্রেসক্রিপশন ও চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্রও পুড়ে গেছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177500