বগুড়া রেজিস্ট্রি অফিসে ধারালো অস্ত্র হাতে মহড়া দেয়া সেই রনি আত্মগোপেনে
স্টাফ রিপোর্টার : বগুড়া জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রোর অফিস চত্বরে ধারালো অস্ত্র হাতে মহড়া দেয়া সেই রনি আত্মগোপনে রয়েছে। গত দু’দিনেও পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি। গতকাল বৃহস্পতিবার বিকেলে সরকারি ওই অফিস চত্তরে অস্ত্র হাতে মহড়া দেয় রনি। এতে জনমনে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয় বিষয়টি। তার পরিচয় শনাক্ত হলেও পুলিশ তাকে আজ শুক্রবার (২৪ জুলাই) রাত ৮টা পর্যন্ত গ্রেফতার করতে পারেনি। পুলিশ বলছে, তাকে গ্রেফতারে অভিযান চলছে। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও মিডিয়া) মো. আতোয়ার রহমান বলেন, বগুড়া জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রোর অফিস চত্বরে ধারালো অস্ত্র হাতে নিয়ে মহড়া দেয়া রনি আত্মগোপনে রয়েছেন।
তাকে গ্রেফতারের জন্য তার বাসাসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। কিন্তু তাকে পাওয়া যায়নি। গ্রেফতার এড়াতে আত্মগোপনে রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে বলে অতিরিক্ত পুলিশ সুপার উল্লেখ করেন।
গতকাল বৃহস্পতিবার বগুড়া জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রোর কার্যালয়ে বাংলাদেশ দলিল লেখক সমিতি বগুড়া সদর শাখার নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে রনি সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী ছিল। নির্বাচনে রনি যখন পরাজিত হচ্ছিল বলে জানতে পারে তখন সে নির্বাচনে প্রিজাইডিং অফিসারকে তাকে নির্বাচনে পাস করিয়ে দিতে চাপ প্রয়োগ করে।
ওই কর্মকর্তা তার এই অনৈতিক আবদার পূরণ না করলে রনি বহিরাগত লোকজন নিয়ে বিকেল ৩টার পর থেকে প্রায় দেড় ঘন্টাব্যাপী ওই অফিস চত্বরে ধারালো অস্ত্র হাতে মহড়া দেয়। পরে তিনি আত্মগোপন করেন। আতংকবাদী মাসুদ পারভেজ রনি (৪২) বগুড়া মহানগরের নাটাইপাড়া এলাকার বাসিন্দা। তিনি পেশায় দলিল লেখক।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177486