চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

চাঁপাইনবাবগঞ্জ ও গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের চাড়ালডাংগা সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা চালিয়েছে বিএসএফ। আজ শুক্রবার (২৪ জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ১৬-বিজিবি নওগাঁ ব্যাটালিয়ন।

জানা যায়, এদিন সকাল সাড়ে ৬টার দিকে ১৬-বিজিবির নওগাঁ ব্যাটালিয়ন অধীনস্থ চাড়ালডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলারের কাছ দিয়ে বিএসএফের ১২-ব্যাটালিয়নের টিলাশন ক্যাম্পের সদস্যরা ৭ জন পুরুষকে বাংলাদেশের অভ্যন্তরে পুশইনের চেষ্টা চালায়।

খবর পেয়ে চাড়ালডাংগা বিওপির বিজিবির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সে চেষ্টা প্রতিহত করে। এসময় বিজিবি সদস্যরা উক্ত ব্যক্তিদের সীমান্তের শূন্য লাইনের ভারতীয় অংশে অবস্থানরত অবস্থায় শনাক্ত করেন।

দায়িত্বশীল নওগাঁ ব্যাটালিয়নের (১৬বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম মাসুম বলেন, ওই ৭ জনকে নিকটবর্তী সীমান্তের কাঁটাতারের বেড়াবিহীন এলাকা দিয়ে ভারতীয় মূল ভূ-খন্ডে ফেরত পাঠানোর কার্যক্রম চলছে। বিজিবি সীমান্তে নজরদারি ও সতর্কতা বাড়িয়েছে বলেও জানান তিনি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177484