বাহরাইন ও জর্ডানে ড্রোন হামলা চালিয়েছে ইরান
আন্তর্জাতিক ডেস্ক : বাহরাইন ও জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় নতুন করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। আজ শুক্রবার (২৪ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, বাহরাইন ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে নতুন করে ড্রোন হামলা চালানো হয়েছে।
ইরানের সামরিক বাহিনীর দাবি, বাহরাইন ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে একাধিক ড্রোন হামলা চালানো হয়েছে।
আধা-সরকারি সংবাদমাধ্যম মেহর নিউজ প্রকাশিত এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী জানায়, বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটির জ্বালানি ট্যাংক, সরঞ্জাম গুদাম এবং সেনাদের আবাসস্থল লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
এ ছাড়া জর্ডানের মুওয়াফফাক সালতি (আল-আজরাক) বিমানঘাঁটির বিমান হ্যাঙ্গার, রক্ষণাবেক্ষণ কেন্দ্র এবং আবাসন এলাকাও হামলার লক্ষ্যবস্তু ছিল বলে দাবি করেছে তারা।বিবৃতিতে আরও বলা হয়, ইরানের স্বার্থের বিরুদ্ধে যেকোনো পদক্ষেপ আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করবে।
অন্যদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তারা ইরানের সামরিক কমান্ড সেন্টার, ড্রোন মজুতকেন্দ্র, যোগাযোগ নেটওয়ার্ক, উপকূলীয় নজরদারি কেন্দ্র এবং সামুদ্রিক সক্ষমতাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
সেন্টকমের দাবি, এসব অভিযানের উদ্দেশ্য ছিল ইরানকে জবাবদিহির আওতায় আনা এবং বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) হুমকি কমিয়ে আনা।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177435