আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকাতে

আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকাতে

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আজ শুক্রবার (২৪ জুলাই) ভোলা জেলার বেশ কয়েকটি এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি রক্ষণাবেক্ষণ এবং সঞ্চালন লাইনের পার্শ্ববর্তী ঝুঁকিপূর্ণ গাছের শাখা-প্রশাখা অপসারণ (রাইট-অব-ওয়ে) কাজের জন্য শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বোরহানউদ্দিন গ্রিডের ভোলা সদর, চরফ্যাশন-২ ও তজুমুদ্দিন ৩৩ কেভি ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এর ফলে ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির পরানগঞ্জ জোনাল অফিস, সদর দপ্তর এবং তজুমুদ্দিন সাব-জোনাল অফিসের আওতাধীন সব এলাকায় নির্ধারিত সময় বিদ্যুৎ থাকবে না।

এর ফলে ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির পরানগঞ্জ জোনাল অফিস, সদর দপ্তর এবং তজুমুদ্দিন সাব-জোনাল অফিসের আওতাধীন সব এলাকায় নির্ধারিত সময় বিদ্যুৎ থাকবে না।

সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষ।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177403