‘মন দাও’ ও ‘বসন্তের কোকিল’-এ মুগ্ধতা ছড়াচ্ছেন অলংকার
অভি মঈনুদ্দীন ঃ মিউজিক ভিডিওতে গল্পের প্রয়োজনে নাচের প্রয়োজনে অলংকার চৌধুরী যেমন নেচে দর্শকদের মুগ্ধ করেছেন আবার এমন বেশকিছু মিউজিক ভিডিও আছে যেখানে তার অভিনয়কেই প্রাধান্য দিতে হয়েছে। গানে নাচে ভরপুর এমন মিউজিক ভিডিও অলংকার চৌধুরীর বেশ ক’টি আছে যা নিয়ে গত বছর থেকেই তিনি একজন মিউজিক ভিডিওর মডেল হিসেবে বেশ আলোচিত। তবে এবার একদমই অভিনয় নির্ভও একটি মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করে দর্শককে মুগ্ধ করেছেন তিনি।
গানের শিরোনাম ‘মন দাও’। গানটি গেয়েছেন কনা ও সজীব। গানটি সম্পর্কে আরো বিস্তারিত তথ্য ইউটিউবে প্রকাশিত গানটিতে দেয়া আছে। এই গানটি প্রকাশের পর নিজের অভিনয়ের জন্য বেশ সাড়া পাচ্ছেন অলংকার চৌধুরী, এমনটাই জানালেন তিনি। তবে তিন সপ্তাহ আগে ইউটিউবে প্রকাশিত ‘বসন্তের কোকিল’ গানটিতেও মডেল হিসেবে কাজ করেছেন অলংকার চৌধুরী। এই গানটি গেয়েছেন সিঁথি সাহা। গানটি সম্পর্কে আরো বিস্তারিত তথ্য ইউটিউবে দেয়া আছে। দিলশাদ নাহার কণা’র গাওয়া জনপ্রিয় গান ‘দুষ্টু কোকিল বলেরে কুক কুক কুক’ গানের আদলে এই গানে ‘কুক কুক কু’ শব্দটি রাখা হয়েছে।
অলংকার চৌধুরী বলেন,‘ মন দাও এবং বসন্তের কোকিল-দুইটা দুই রকমের গান। দুটি গানের জন্যই বেশ ভালো সাড়া পাচ্ছি। মন দাও’ গানটির মিউজিক ভিডিওতে আমাকে আমার চরিত্রে পারফর্ম করতে হয়েছে। এই গানটিতে নাচকে প্রাধান্য দেয়া হয়নি। তারপরও গানটির মিউজিক ভিডিওর গল্প এবং গানটি দর্শক শ্রোতাদের ভালোলাগছে। আবার বসন্তের কোকিল- গানটির মিউজিক ভিডিও নাচ নির্ভর একটি মিউজিক ভিডিও। যে কারণে এই গান এবং মিউজিক ভিডিওর ফিডব্যাকটা অন্যরকম। আমি নাচতে ভীষণ ভালোবাসি, চেষ্টা করি নিজের সবটুকু দিয়ে পারফর্ম করতে যাতে চরিত্রটি যথাযথভাবে ফুটে উঠে। বসন্তের কোকিলের ক্ষেত্রেও ঠিক তাই করার চেষ্টা করেছি। সবমিলিয়ে দুটি নতুন গানের মিউজিক ভিডিওর রেসপন্স খুউব ভালো।’
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177374