২৭ জুলাই শুরু চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা
বন্যার কারণে স্থগিত চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন পাঁচ জেলার পরীক্ষা আগামী ২৭ জুলাই শুরু হবে।
আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
স্থগিত পরীক্ষাগুলোর নতুন সময়সূচি তৈরি করা হবে। সে অনুযায়ী বোর্ডটির অধীন পাঁচ জেলায় পরীক্ষা নেওয়া হবে। শিগগির এ সূচি প্রকাশ করা হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177326