বগুড়া ফতেহ আলী বাজারের ব্যবসায়ী আলাল হত্যা মামলার পাঁচ আসামির জামিন নামঞ্জুর

বগুড়া ফতেহ আলী বাজারের ব্যবসায়ী আলাল হত্যা মামলার পাঁচ আসামির জামিন নামঞ্জুর

কোর্ট রিপোর্টার : বগুড়া শহরের ফতেহ আলী বাজারের ব্যবসায়ী আলাল শেখকে (৪৩) অপহরণসহ হত্যা মামলার পাঁচ হাজতি আসামির জামিনের আবেদন দায়রা জজ আদালতে নামঞ্জুর করা হয়েছে।

তারা হলো-বগুড়ার চকসুত্রাপুর চাপড়পাড়ার মৃত আজাহারের ছেলে ফুল্লা আলম, জোটকুমিড়ার মৃত কছিরের ছেলে জেল্লাল, মালগ্রাম সিদ্দিকের মোড়ের মৃত মঞ্জু কসাইয়ের ছেলে সিয়াম, মালগ্রাম উত্তরপাড়ার হবিবর কসাইয়ের ছেলে ফারুক এবং মালগ্রাম ডাবতলার মনির ওরফে কাঞ্চা মনির। আজ বুধবার (২২ জুলাই) বগুড়ার ভারপ্রাপ্ত দায়রা জজ কৌশিক আহাম্মদ খোন্দকার ওই পাঁচ হাজতি আসামিদের জামিনের আবেদন নামঞ্জুর করেন।

উল্লেখ্য, বগুড়া সিটির চকসুত্রাপুর উত্তরপাড়ার সিদ্দিকুর রহমানের ছেলে আলাল শেখ বগুড়া ফতেহ আলী বাজারের কাঁচাবাজার বহুমুখী সমবায় সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন এবং চলতি বছরের ২৮ মার্চ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠান চলাকালে সকালে ফতেহ আলী বাজারের মাছপট্টির রমজানের দোকানের সামনে হতে আসামির তাকে অপহরণ করে মালগ্রাম ডাবতলায় জনৈক বাদশার বাঁশবাগান এলাকায় নিয়ে মারপিটসহ ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত করে।

আলাল শেখ ঢাকার সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৩ এপ্রিল রাত ৪টায় মারা যান। এ ব্যাপারে নিহত আলাল শেখের বাবা ২৮ আসামির নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ২০/ ৩০ জন উল্লেখ করে সদর থানায় মামলা দয়ের করেন। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে পিপি এড. আব্দুল বাছেদ এবং আসামি পক্ষে এড. বাশির আহম্মদ।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177282