চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

চাঁদপুরের মতলব উত্তরে সাত বছরের শিশুকে ধর্ষণের দায়ে ইব্রাহিম ভুইয়া অরুন (৫০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার (২২ জুলাই) দুপুরে চাঁদপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) রেজাউল করিম এ  আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নারী ও শিশু আদালতের স্পেশাল পিপি  অ্যাডভোকেট শিরিন সুলতানা মুক্তা এ তথ্য নিশ্চিত করেন। 
 
দণ্ডপ্রাপ্ত ইব্রাহিম ভুইয়া অরুন মতলব উত্তরের গজরা ভুইয়া বাড়ির মৃত আব্দুল কাদির ভূঁইয়ার ছেলে। 

মামলার বিররণে জানা যায়, শিশুটির মাকে ডাক্তার দেখানোর জন্য ২০২১ সালের ৭ জুলাই বাবা ঢাকায় নিয়ে যায়। ওই সময় তাকে ও তার ভাইকে (১১) দাদির কাছে রেখে যান। পরে ৯ জুলাই তারা ভাইবোন মিলে তাদের বাড়ির পাশে ধান ক্ষেতের বীজ পাহারায় দিচ্ছিল। এ সময় বোনকে ক্ষেতের কাছে রেখে ভাই খাবার খাওয়ার জন্য বাড়িতে  যায়।  শিশুটিকে একা পেয়ে  আসামি ইব্রাহিম ভুইয়া অরুন মুখ চেপে ধর্ষণ করে দ্রুত পালিয়ে যায়। পরে মেয়েটি দাদির কাছে বিষয়টি জানায়। এরপর দাদি তাকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মতলব উত্তর থানায় মামলা করেন।  

মামলাটি তদন্ত শেষে একই বছরের ২৩ অক্টোবর আসামির বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) মো মাসুদ । এরপর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আলাদত। মামলাটির বিচার চলাকালে ৬ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।রাষ্ট্রপক্ষের আইনজীবী নারী ও শিশু আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট শিরিন সুলতানা মুক্তা বলেন, কারাদণ্ডের পাশাপাশি তাকে ৫০ হাজার  টাকা জরিমানা করা হয়েছে। আসামির উপস্থিতিতেই এই রায় দেওয়া হয়। 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177254