নওগাঁর পত্নীতলায় মাদকসহ আটক ১
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলার থানা পুলিশ মাদকবেরোধী অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে।
গতকাল মঙ্গলবার বিকেলে অভিযান পরিচালনাকালে উপজেলার মাটিন্দর ইউপির শাশইল বাজারে দক্ষিণ কাজী পাড়ার আব্দুল খালেকের ছেলে শাহিন আলমকে(২৫) ৬৫ পিস মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়।
এসময় মাদক আইনে মামলা করে আজ বুধবার (২২ জুলাই) আটককৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে। পত্নীতলা থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177253