বগুড়ার দুপচাঁচিয়ায় ৪ মাদকসেবীর বিভিন্ন মেয়াদে কারাদন্ড
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালত ৪ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ডসহ অর্থদন্ড প্রদান করেছেন। আজ বুধবার (২২ জুলাই) উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এসিল্যান্ড তৌহিদুল ইসলাম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, ঘটনার দিন দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এসিল্যান্ড তৌহিদুল ইসলাম বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় স্থানীয় লোকদের সহযোগিতায় ৪ মাদকসেবীকে আটক করেন। এদের মধ্যে উপজেলার বাজারদিঘী সুখানগাড়ী গ্রামের মৃত আত্তাব হোসেনের ছেলে আনিছুর রহামানকে (৪৫) আদালত ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডসহ ৫‘হাজার টাকা অর্থদন্ড প্রদান অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেছে।
একই এলাকার মৃত বছির উদ্দিনের ছেলে এরশাদকে (২৬) ২ মাসের বিনাশ্রম কারাদন্ডসহ ২শ’ টাকা অর্থদন্ড প্রদান অনাদায়ে আরো ৫দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেছে। মাস্টারপাড়ার আব্দুস সোবহান আলীর ছেলে রাসেলকে (২৬) আদালত ১ মাসের বিনাশ্রম কারাদন্ডসহ ২শ’ টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৫দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেছে।
এবং একই এলাকার মৃত শাজাহান আলীর ছেলে নাজমুল সাকিব (২৪) কে আদালত ২ মাস ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডসহ ২শ’ টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৫দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেছে। থানা অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান জানান, দন্ডপ্রাপ্ত আসামিদেরকে আজ বুধবার (২২ জুলাই) বগুড়া জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177241