বগুড়ার ধুনটের দুই ভাটা মালিকের ২ লাখ টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার: বগুড়ার ধুনট উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, বগুড়ার উদ্যোগে আজ মঙ্গলবার (২১ জুলাই) ধুনটে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় গোসাইবাড়ীর জোড়খালীস্থমেসার্স এস এস বি ব্রিকস,পারনাটাবাড়ীরমেসার্স জিএমবি ব্রিকস ইটভাটায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৯ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ইট ভাটা দুইটিকে দুই লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
মোবাইল কোর্টে বিচারকের দায়িত্ব পালন করেন ধুনট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ মাহমুদুল হাসান।
এছাড়াও অভিযানে ধুনট থানা পুলিশ সার্বিক সহযোগিতা করে। মোবাইল কোর্ট পরিচালনাকালে ইটভাটা মালিককে অবৈধ ইটভাটা বন্ধ, পোড়া ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ইট অথবা ফ্লাই অ্যাশ, লাইম ও জিপসামের তৈরি ফ্যাল-জি ইট তৈরিতে নির্দেশনা প্রদান করা হয়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177100