মেসির উদ্দেশ্যে অমিতাভের বার্তা
দ্বিতীয়বার বিশ্বকাপ ট্রফি নিজেদের ঝুলিতে নেওয়ার স্বপ্ন পূরণ হলো না লিওনেল মেসির। তবে আর্জেন্টাইন ভক্তরা তাকিয়ে ছিলেন তার দিকে। তারা মনে প্রাণে চেয়েছিলেন বিশ^নন্দিত এই ফুটবল তারকা যেন শেষ হাসি হাসেন। কিন্তু তা আর হলো না। সজল চোখে মাঠ ছাড়তে হয়েছে তাকে।
মেসির এই সজল চোখ আর্জেন্টিনার কোটি কোটি দর্শকের মতো স্পর্শ করেছে বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনকেও। তাই তিনি একটি আবেগঘন বার্তা দেন মেসির উদ্দেশে।
তিনি লেখেন- ‘খেলা শেষ, স্পেন চ্যাম্পিয়ন আর মেসি হেরে গেল।’ তিনি আরও লেখেন- ‘আবেগের অশ্রু দুঃখজনক। তবে প্রতিটি চ্যাম্পিয়নের জীবনেই এমন দিন আসে।’ এরপর তিনি মেসিকে পরামর্শ দেন তার ফুটবলপ্রেমীদের ভালোবাসা গ্রহণ করে শান্ত থাকার।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177052