সেনবাগে ইউনিয়ন পরিষদের নাম পরিবর্তনে গণ শুনানি অনুষ্ঠিত
নোয়াখালী সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়ন পরিষদের নাম পরিবর্তন করে ছিলোনিয়া ইউনিয়ন পরিষদ নামে নাম করণ করার জন্য গণ শুনানি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ১১ টায় ১নং ওয়ার্ড থেকে গণ শুনানি শুরু হয়ে ৯টি ওয়ার্ড শেষে ইউনিয়ন পরিষদের হল রুমে শেষ হয়।
অর্জুনতলা ইউনিন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম। এসময় অর্জুনতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদাত হোসেন সাধন, সেক্রেটারি মো হারুন আর রশিদ, ইউনিয়ন বিএনপির,সাবেক সেক্রেটারি হোসেন শহীদ সরওয়াদী, সহ শিক্ষক, জনপ্রতিনিধি, সমাজকর্মী, বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177047