নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে জান্নাতুল নামে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে।

গতকাল সোমবার (২০ জুলাই) বিকালের দিকে এ ঘটনা ঘটে। নিহত জান্নাতুল রামচন্দ্রপুর গ্রামের মফিজুর রহমানের মেয়ে।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে জান্নাতুলকে তার বাবা বাড়ির পাশের দোকান থেকে চানাচুর কিনে দেন।

শিশুটি চানাচুর নিয়ে বাড়ি ফিরে না আসায় সন্ধ্যায় তার স্বজনেরা তাকে খুঁজতে থাকেন। খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে প্রতিবেশী রবিউল ইসলাম রবির (৩৫) ঘরের মধ্যে কাঁথা জড়ানো অবস্থায় পাওয়া যায়। এ সময় রবিউল বাড়িতে ছিলেন না।

নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আসিফ আকবর বলেন, মৃত্যু অবস্থায় শিশুটিকে হাসপাতালে আনা হয়।

তার শরীরের আঘাতের চিহ্ন রয়েছে।

নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসান বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে রবিউলের সম্পৃক্ততার কথা জানা গেছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177041