সিরাজগঞ্জে বেকারি কারখানায় ভোক্তা অধিকারের জরিমানা
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, কেক, পাউরুটি উৎপাদন ও বাজারজাতকরণের অভিযোগে সিরাজগঞ্জে নিউ এশিয়ান ফুডস কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল রোববার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
মো. সোহেল শেখ জানান, মাহমুদপুর এলাকায় অবস্থিত এশিয়ান ফুডস কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, কেক, পাউরুটি উৎপাদন ও বাজারজাতকরণ করা হচ্ছিল। যা মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এ কারণে ওই কারখানার মালিক বিপ্লব রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে জেলা ক্যাবের সদস্য ও ব্যাটেলিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/176998