বগুড়ার নামাজগড়ে ক্লিনিকের হাজার টাকা জরিমানা

বগুড়ার নামাজগড়ে ক্লিনিকের হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স ব্যবহার করে হাসপাতাল পরিচালনা, লাইসেন্সের বিভিন্ন শর্ত লঙ্ঘন এবং প্রয়োজনীয় কাগজপত্রে অসঙ্গতি থাকায় বগুড়া শহরের নামজগড় মোড়স্থ ডা. শামিউল ডায়াবেটিক ক্লিনিক ও জেনারেল হাসপাতালের ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার (২০ জুলাই) সকালে বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমাান করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাদ হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল’র (বিএমডিসি) ওয়েবসাইটে নিবন্ধিত চিকিৎসকের নাম এবং প্রতিষ্ঠানের কাছে সংরক্ষিত লাইসেন্সের ডুপ্লিকেট কপিতে নামের অসঙ্গতি, লাইসেন্স ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রে একাধিক ত্রুটি ধরা পড়ে।

প্রতিষ্ঠানটিকে সকল লাইসেন্স হালনাগাদ করা, নামসংক্রান্ত দাবিকৃত ভুল সংশোধন এবং প্রয়োজনীয় কাগজপত্রের সকল অসঙ্গতি ও ত্রুটি নিরসনের জন্য এক মাস সময় প্রদান করা হয়।

এছাড়া প্রতিষ্ঠানটিকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ২০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। অভিযানকালে বগুড়া জেলা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদলতকে সহযোগিতা করে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/176942