বগুড়ার আদমদীঘিতে সাজাপ্রাপ্ত আসামীসহ ৩ জন গ্রেপ্তার
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে এক বছরের সাজাপ্রাপ্ত আসামীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী লকুপশ্চিম কলোনীর সামছুদ্দিন (গোল্টুর) ছেলে ফরহাদ হোসেন, আদমদীঘি উপজেলার উথরাইল গ্রামের ইয়াছিন আলীর ছেলে আব্দুস সালাম প্রামানিক এবং নতুন বাজার হাটখেলা গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে মনির হোসেন। গতকাল রোববার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
আদমদীঘি থানা পুলিশ জানায়, গতকাল রোববার রাতে আদমদীঘি থানা পুলিশ বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ফরহাদ হোসেন সহ আদালতের ওয়ারেন্টমুলে অপর দুইজনকে গ্রেপ্তার করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, গ্রেপ্তারকৃতদের সোমবার আদালতে প্রেরন করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/176934