গাজীপুরে কালিয়াকৈ মৎস্য খামার থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

গাজীপুরে কালিয়াকৈ মৎস্য খামার থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
গাজীপুরের কালিয়াকৈরে একটি মৎস্য খামার থেকে অজ্ঞাত পরিচয়ের বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, তার আনুমানিক বয়স ৬৫।
 
আজ সোমবার (২০ জুলাই) দুপুরে উপজেলার আটাবহ এলাকার পারভেজ নামে একটি মৎস্য খামার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
 
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে স্থানীয়রা মৎস্য খামারে মরদেহটি ভাসতে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তবে, তার পরনে ছিল সাদা রঙের চেক টি-শার্ট। মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর কারণ জানা যাবে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
 
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/176911