বগুড়া নগর ভবনে হকারদের অবস্থান, প্রশাসকের আশ্বাসে ফিরলেন ঘরে

বগুড়া নগর ভবনে হকারদের অবস্থান, প্রশাসকের আশ্বাসে ফিরলেন ঘরে

শহর প্রতিনিধি (বগুড়া): বগুড়া মহানগরের ফুটপাত ও সড়ক থেকে উচ্ছেদ হওয়া হকাররা তাদের পুর্নবাসনের দাবিতে আজ রোববার (১৯ জুলাই) নগরভবনে অবস্থান নেয়। সাতমাথার বীরশ্রেষ্ঠ চত্ত্বর ও শহর জুড়ে হকারদের সড়ক থেকে উচ্ছেদ অভিযান চলছিল নিয়মিত।

সিটি কর্পোরেশনের স্বেচ্ছাসেবকদের মাধ্যমে হকারদরে মালামাল আটক করা বন্ধ ও তাদের পুর্নবাসনের দাবীতে পৌর খোকন পার্ক  থেকে রোববার বিক্ষোভ মিছিল নিয়ে সিটি ভবনে যায়। সরেজমিনে দেখা যায়, বেলা সাড়ে ৩টায় তারা খোকন পার্কে অবস্থান নেয়। এরপর একত্রিত হয়ে সিটি ভবনে বিক্ষোভ মিছিল নিয়ে পৌছায়। বেলা চারটার দিকে সিটি ভবনে প্রশাসক এমআর ইসলাম স্বাধীন তাদের সাথে কথা বলেন।

এসময় হকাররা সিটি কর্পোরেশনের সেবচ্ছাসেবকদের মাধ্যমে আটককৃত মালামাল, পরিবারের ভরণপোষণের শঙ্কা সহ নানা বিষয়ে জানালে বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন, এই ৭০ বর্গ কিলোমিটারের নাগরিকদের দায়িত্ব সিটি কর্পোরেশনের।

ভবিষ্যতে সুবিধাজনক জায়গায় তাদের পুর্নবাসন করা হবে। তবে, এজন্য তাদের জাতীয় পরিচয়পত্র সহ মূল হকারদের তালিকা প্রদান করতে হবে। আবেদনের ভিত্তিতে তাদের জব্দকৃত মালামালও ফেরত দেওয়া হবে।   পরে, বেলা ৫টার দিকে পুর্নবাসন ও জব্দকৃত মালামাল ফেরত পাওয়ার আশ্বাস পাওয়ায় প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে  সিটি ভবন ত্যাগ করেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/176810