হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১০৫১ শিশু।

রোববার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গে এসব মৃত্যুর ঘটনা ঘটে। এ নিয়ে দেশে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে ৬৯৩ শিশুর মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে মৃত্যু ৯৫ শিশুর। সব মিলিয়ে মৃতের সংখ্যা ৭৮৮।
এছাড়া ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ১ লাখ ১৭ হাজার ৬৪৮। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১৩৭ রোগী। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৯৬ হাজার ৫২১ রোগী।
 
সবশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের রোগী শনাক্তের সংখ্যা ১১৩। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৪ হাজার ৪৩১ রোগীর শরীরে হাম শনাক্ত হয়েছে।
 
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বলছে, সবশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কেউ মারা যায়নি। আর হামের উপসর্গে যে চার শিশু মারা গেছে, তাদের তিন জন ঢাকা বিভাগের। আরেকজন সিলেট বিভাগের।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/176791