মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। ৪ গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ফ্রান্স। তবে দ্বিতীয়ার্ধে ২১ মিনিটে ৩ গোল শোধ করে ম্যাচে ফিরে ফিরাসিরা। যদিও শেষ পর্যন্ত ৬-৪ গোলের ব্যবধানে হারতে হয়েছে ফ্রান্সকে।
তবে এই ম্যাচে জোড়া গোল করে নতুন ইতিহাস গড়েছেন কিলিয়ান এমবাপ্পে। লিওনেল মেসির করা বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ ২১ গোলের রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি। এখন বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় এককভাবে শীর্ষে এমবাপ্পে। তার মোট গোল সংখ্যা ২২টি।
এছাড়া তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে নামার আগে চলতি বিশ্বকাপে আট গোল নিয়ে আর্জেন্টিনার লিওনেল মেসির সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার অবস্থানে ছিলেন এমবাপ্পে। সেখানেও মেসিকে পেছনে ফেলেছেন ফ্রান্সের অধিনায়ক।
ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে চলতি বিশ্বকাপে এমবাপ্পের মোট গোল এখন ১০টি। ফলে গোল্ডেন বুট জয়ের দৌড়ে মেসিকে ভালোভাবেই পেছনে ফেলেছেন এমবাপ্পে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/176749