কুড়িগ্রামের ফুলবাড়ীতে আমনের চারা লাগানো নিয়ে ব্যস্ত কৃষক

কুড়িগ্রামের ফুলবাড়ীতে আমনের চারা লাগানো নিয়ে ব্যস্ত কৃষক

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে চলতি মৌসুমে আমন ধানের চাষাবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। শ্রাবনের শুরুতে আমান ধান লাগানো উপযুগী সময় হওয়ায় ক্ষেত তৈরি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে এ অঞ্চলের কৃষক।

জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় ১১ হাজার ৩৫০ হেক্টর জমিতে আমন ধান চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অনুকূল আবহাওয়া ও প্রয়োজনীয় প্রস্তুতি থাকায় কৃষকরা উৎসাহ-উদ্দীপনার সাথে মাঠে নেমেছেন। গত কয়েক দিনের মধ্যেই উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ১৫০ থেকে ২শ’ হেক্টর জমিতে আমনের চারা রোপণ সম্পন্ন হয়েছে। প্রতিদিনই নতুন নতুন জমিতে রোপণ কার্যক্রম চলছে এবং ধীরে ধীরে এ পরিধি বাড়ছে।

পানিমাঝকুটি ও কুরুষাফেরুষা এলাকার কৃষক আমজাদ আলী ও মহসিন মিয়া  জানান, গত দুই দিনেই চার বিঘা জমিতে আমন ধান রোপণ সম্পূর্ণ করা হয়েছে। তিনি দুই বিঘা বৃষ্টির পানি আর দুই বিঘা সেচের পানি দিয়ে চাষাবাদ করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মোছা: নিলুফা ইয়াছমিন জানান, কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা প্রদান করা হচ্ছে। নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে মাঠ পর্যায়ের কর্মকর্তারা সার্বক্ষণিকভাবে কৃষকদের সাথে কাজ করছেন। আশা করছি, অনুকূল আবহাওয়া বজায় থাকলে চলতি মৌসুমে আমন রোপণ সম্পূর্ণ হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/176735