বগুড়ায় ২ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
স্টাফ রিপোর্টার : বগুড়ায় মাদক মামলার সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। র্যাব-১২ বগুড়ার সদস্যরা গতকাল বৃহস্পতিবার রাতে শহরতলির বারোপুর ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল।
র্যাব সূত্র জানায়, ধৃত আসামিরা হলো, সদরের দশটিকা ডাক্তারপাড়ার মৃত মহিদুলের ছেলে আবু নাছের ওরফে রাশেদ (৩৮) ও একই এলাকার আলম পাইকাড়ের ছেলে সুমন পাইকাড় (৩৮)। গোপন সংবাদের ভিত্তিতে এদেরকে গ্রেফতার করা হয়।
এদের মধ্যে রাশেদ এক বছর ও সুমন পাইকাড় ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি। ধৃত আসামিদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/176606