নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে যুকের মৃত্যু

নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে যুকের মৃত্যু

নেত্রকোনায় বাড়ি যাওয়ার পথে আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মুহিত খান রিফাত (২২) নামে এক গার্মেন্টসকর্মীর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (১৭ জুলাই) সকালে শহরের রাজুর বাজার রেল কালভার্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুহিত খান রিফাত জেলার মোহনগঞ্জ উপজেলার তেতুলিয়া ইউনিয়নের বড় পাইকুড়া গ্রামের মঈনুল কবীর খানের ছেলে। তিনি ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

নিহত মুহিতের মামা লিলু মোড়ল জানান, রিফাত বৃহস্পতিবার (১৬ জুলাই) ছুটি নিয়ে হাওর এক্সপ্রেস ট্রেনে বাড়িতে যাচ্ছিল। ভোরের দিকে তাকে মোবাইলফোনে পাওয়া যাচ্ছিল না। পরে জানা যায়, শুক্রবার সকালে শহরের রাজুর বাজার রেল কালভার্ট এলাকায় আন্তঃনগর হাওড় এক্সপ্রেস ট্রেনের চাকায় কাটা পড়ে মুহিতের মৃত্যু হয়েছে।

পরে নেত্রকোনা সদর থানায় খবর দিলে পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে মুহিতের লাশ উদ্ধার করে থানা নিয়ে যায়।

নেত্রকোনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আইনি পক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। যাবতীয় কার্যক্রম শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/176577