বগুড়ার আদমদীঘিতে মামলার স্বাক্ষীকে দেয়ায় হুমকির অভিযোগ

বগুড়ার আদমদীঘিতে মামলার স্বাক্ষীকে দেয়ায় হুমকির অভিযোগ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে একটি নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলায় স্বাক্ষী দেওয়ায় বাদিনীর শশুর নিপুন হোসেন স্বাক্ষী আব্দুল মতিনকে মারধর ও নানা হুমকি দিচ্ছে বলে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। গত ১২ জুলাই আদমদীঘি সদরের ডহরপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে আব্দুল মতিন থানায় ডায়েরি লিপিবদ্ধ করে আদালতে প্রেরন করে পুলিশ। আদালত গত বুধবার ডায়েরির বিষয়টি তদন্তপুর্বক প্রতিবেদন প্রেরনের জন্য ওসি আদমদীঘিকে নির্দেশ দেন। 

জানা যায়, আদমদীঘি সদরের ডহরপুর গ্রামের শাফি খাতুন নামের এক নারী একই গ্রামের রেজাউল ইসলামের ছেলে মো: আশিকের নামে সম্প্রতি বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুরাল-২ এ ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। আদালত বাদির মামলাটি গ্রহন করে তদন্তপুর্বক প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বগুড়া জেলাকে নির্দেশ দেন।

সে মোতাবেক পিবিআই এর পুলিশ পরিদর্শক আবু বক্কর ছিদ্দিক (পিবিআই) মামলাটি তদন্ত করেন এবং অন্যান্য স্বাক্ষীর বাহিরে নিরপেক্ষ স্বাক্ষী হিসেবে একই গ্রামের আব্দুল মতিনের স্বাক্ষী গ্রহন ও লিপিবদ্ধ করে আদালতে প্রেরন করেন। মামলাটি চলমান রয়েছে। এদিকে নিরপেক্ষ স্বাক্ষী আব্দুল মতিনের দেয়া স্বাক্ষী বাদির বিপক্ষে গেলে তারা ক্ষিপ্ত হয়।

এর সুত্রধরে গত ১২ জুলাই বিকেলে বাদির স্বশুর নিপুন হোসেন কেন তাদের বিরুদ্ধে স্বাক্ষী দিয়েছে বলে আব্দুল মতিনকে মারধর ও নানা হুমকি দেয় বলে সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়। ডায়েরি গ্রহন ও তদন্তকারি আদমদীঘি থানার সহকারি উপ-পরিদর্শক মিজানুর রহমান জানায়, আদালতের নির্দেশ পেলে তদন্ত করে প্রতিবেদন দেয়া হবে। 

 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/176505