বগুড়ার আদমদীঘির দুই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ৩ কোটি টাকা বরাদ্দ
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের এমপি আব্দুল মহিত তালুকদার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক ভবন নির্মান, সম্প্রসারণ, মেরামত ও সংস্কার কাজের জন্য ইতিমধ্যে ৮টি শিক্ষা প্রতিষ্ঠান বরাদ্দ নেয়ার পর আরো দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবন নির্মাণ ও সম্প্রসারণের আওতায় প্রায় ৩ কোটি টাকা বরাদ্দ পেয়েছেন।
এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো, আদমদীঘির নসরতপুর ডিগ্রী কলেজের উর্দ্ধমুখী সম্প্রসারণ কাজের জন্য ১ কোটি ৪৪ লাখ টাকা এবং শহীদ আহসানুল হক ডিগ্রী কলেজের একাডেমিক ভবন র্নিমাণ কাজের জন্য ১ কোটি ৫০ লাখ টাকা।
এমপি আব্দুল মহিত তালুকদার, ২০২৫-২০২৬ অর্থবছরের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পরিচালনা বাজেটে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় তিনি আদমদীঘি উপজেলায় শিক্ষার প্রতি গুরুত্ব দিয়ে পর্যায়ক্রমে তার নির্বাচনী এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়নের কাজ শুরু করেছেন।
অনুমোদন পত্র সুত্রে জানাযায়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহি প্রকৌশলী (বিভাগ-১)-মো: মেহেদী ইকবাল স্বাক্ষারিত পৃথক পত্রে প্রকল্প বাস্তবায়ন করার নির্মিত্তে উল্লেখিত দুইটি ডিগ্রী কলেজে সম্প্রসারণ ও একাডেমিক ভবন নির্মান কাজের বরাদ্দ দেয়ার অনুমোদন মিলেছে।
বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার জানান, দেশ উন্নয়ন করতে হলে শিক্ষা ব্যবস্থাকে পরিচ্ছন্ন করা প্রয়োজন। তাই প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ব্যবস্থার প্রতি দৃষ্টি রেখে উন্নয়নমুলক কার্যক্রমের অংশ হিসাবে শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মান ও সম্প্রসারণ কাজের প্রতি গুরুত্ব দিয়েছেন। আগামীতে আদমদীঘি ও দুপচাঁচিয়া নির্বাচনী এলাকার কোন শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত হবেনা ইনশাআল্লাহ।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/176498