যে একাদশ নিয়ে মাঠে নামছে ইংল্যান্ড-আর্জেন্টিনা
স্পোর্টস ডেস্ক : ফাইনালের টিকিট নিশ্চিত করার লড়াইয়ে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। গুরুত্বপূর্ণ এই ম্যাচ সামনে রেখে একাদশে একটি পরিবর্তন এনেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্যদিকে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে ইংল্যান্ড।
কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে হারানো আর্জেন্টিনা দলের মিডফিল্ডার রদ্রিগো ডি পলের জায়গায় প্রথম একাদশে এসেছেন জুলিয়ানো সিমিওনে।
অন্যদিকে, কোয়ার্টার ফাইনালে নরওয়েকে হারানো একাদশে তিনটি পরিবর্তন এনেছে ইংল্যান্ড। দলে জায়গা পেয়েছেন রিস জেমস, জেড স্পেন্স ও মরগান রজার্স। বাদ পড়েছেন এজরি কনসা, নিকো ও'রাইলি এবং ননি মাদুয়েকে।
ইংল্যান্ডের আক্রমণে ডান প্রান্তে খেলবেন মরগান রজার্স এবং বাম প্রান্তে থাকবেন অ্যান্থনি গর্ডন। মাঝখান থেকে অধিনায়ক হ্যারি কেইনকে সহায়তা করবেন জুড বেলিংহাম। ফুল-ব্যাক হিসেবে খেলবেন রিস জেমস ও জেড স্পেন্স। ইংল্যান্ড মাঠে নামবে ৪-২-৩-১ ফর্মেশনে।
এই সেমিফাইনালের জয়ী দল আগামী রোববার রাতে নিউ জার্সিতে বিশ্বকাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হবে।
দুই দলের শুরুর একাদশ
ইংল্যান্ড (৪-২-৩-১): পিকফোর্ড; জেমস, স্টোনস, গুয়েহি, স্পেন্স; অ্যান্ডারসন, রাইস; রজার্স, বেলিংহাম, গর্ডন; কেইন।
আর্জেন্টিনা (৪-১-৩-২): এমিলিয়ানো মার্টিনেজ; মোলিনা, রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, তাগলিয়াফিকো; পারেদেস; সিমিওনে, এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার; মেসি, আলভারেজ।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/176429