বগুড়ার আদমদিঘীতে ৪শ’এ্যাম্পুল কুপিজেসিক ইনজেকশনসহ দু’জনকে গ্রেফতার
স্টাফ রিপোর্টার : বগুড়ার আদমদিঘীতে ৪শ’এ্যাম্পুল বুপ্রেনরফিন যুক্ত কুপিজেসিক ইনজেকশনসহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ডিএনসি সূত্র জানায়, আজ বুধবার (১৫ জুলাই) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)এর একটি টিম আজ বুধবার (১৫ জুলাই) বেলা তিনটার দিকে আদমদিঘী উপজেলার ছাতিয়ান গ্রামে আক্কেলপুর হতে হবিরমোড় এলাকায় রেজিষ্ট্রেশন বিহীন একটি ইজিবাইক থামিয়ে তল্লশি করা হয়।
এসময় চালক আহাদুল ইসলামের সিটের নিচ থেকে ও যাত্রী মিলনের ডান হাতে পলিথিনে থাকা ওই পরিমান ওই ইনজেকশনগুলোর এ্যাম্পুলসহ তাদেরকে গ্রেফতার করা হয়। ধৃত চালক আহাদুল ইসলাম জয়পুরহাটের রতনপুরের শাহাদত মন্ডলের ছেলে ও মিলন (৩৫) একই এলাকার মৃত মমতাজ মন্ডলের ছেলে। এঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/176423