বগুড়ায় ইয়াবাসহ কারবারি গ্রেফতার
স্টাফ রিপোর্টার : বগুড়া মহানগরের সেউজগাড়ী এলাকা হতে ৫৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হযেছে। গোপন সংবাদের ভিত্তিকে গতকাল মঙ্গলবার রাতে র্যাব-১২ বগুড়ার সদস্যরা ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
র্যাব সূত্র জানায়, ধৃত মোঃ রায়হান আলী (৩৭) শাজাহানপুর উপজেলার আতাইল গ্রামের মৃত গোলাম রব্বানী লয়ার ছেলে।
এসময় তার হেফাজত তেকে ৫৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সেইসাথে তার কাছ থেকে মাদক বিক্রির ১৫ হাজার টাকা, একটি পুরাতন স্মার্ট মোবাইল ফোন ও একটি সিমও জব্দ করা হয়। আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/176419