বাউবি’র এইচ এস সি পরীক্ষা স্থগিত
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত আগামী ১৭ জুলাই ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য এইচ. এস. সি পরীক্ষা-২০২৬ এর বাংলা-১ম পত্র (এইচএসসি ১৮৫১) ও বাংলা-২য় পত্র (এইচএসসি ২৮৫১) পরীক্ষা প্রাকৃতিক দুর্যোগজনিত কারণে স্থগিত করা হয়েছে।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর এক বিজ্ঞপ্তিতে এটি জানান হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থগিতকৃত পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে। অন্যান্য তারিখের পরীক্ষাসমূহ নির্ধারিত সময়সূচী অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/176412