রংপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় নারী নিহত

রংপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় নারী নিহত

রংপুর জেলা প্রতিনিধি: রংপুর নগরীর মডার্নের অর্জন মোড় এলাকায় একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় অরুণা বালা(৫০) নামে এক নারী নিহত হয়েছেন। নিহত অরুণা বালা নবাবগঞ্জ উপজেলার পরবাশুর স্ত্রী। এ ঘটনায় কাভার্ড ভ্যানটির চালক, সহকারী এবং যানবাহনটি জব্দ করেছে পুলিশ। আজ বুধবার (১৫ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে।

আটক চালক মোহাম্মদ মোরসালিন গঙ্গাচড়া উপজেলার হাবু কুটিরপাড়া এলাকার রাজা মিয়ার ছেলে। তার সহকারী আবু বক্কর একই উপজেলার গিদের বাজার এলাকার আনোয়ারুলের ছেলে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম রফিক জানান, দুর্ঘটনার পরপরই কাভার্ডভ্যান, চালক ও সহকারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/176405