রংপুরে বিভিন্ন অপরাধে গ্রেফতার ২৭
রংপুর জেলা প্রতিনিধি: রংপুরে মেট্রোপলিটন পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার (১৫ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আরপিএমপির উপ কমিশনার ডিবি সনাতন চক্রবর্তী।
তিনি জানান, আরপিএমপি গোয়েন্দা বিভাগ (ডিবি’র) পৃথক অভিযানে অনলাইন জুয়া খেলার অভিযোগে মো: মেহেদী হাসান ওরফে মহান প্রধান(৩৫), অসামাজিক কার্যকলাপের অভিযোগে মো: রিয়াজুল জান্নাত অনিক(২৬), মো: রাওফুল ইসলাম(২৫), চোরাই ৬৩৪ কেজি তামার তার ও তামার পাইপসহ মো: উকিল মিয়া(৩২), গাঁজা সেবনে আব্দুর রশিদ(৩৫), আব্দুল জলিল(৩৭), পাঁচ কেজি গাঁজাসহ মোছা: জবা বেগম(৪০), নাজমা বেগমকে(৪১) গ্রেফতার করা হয়।
কোতয়ালী থানার পৃথক অভিযানে গ্রেফতারি পরোয়ানায় মো: খালিদ হাসানকে গ্রেফতার করা হয়। জিআর ওয়ারেন্টভুক্ত লিমন চন্দ্র দাস, সিআর সাজা ওয়ারেন্টভুক্ত মোছা: হেলেনা বেগমকে গ্রেফতার করা হয়। এছাড়াও বিভিন্ন অভিযোগে মো: হারুন অর রশিদ ওরফে কানা হারুন(৫২), মো: জামিল হোসেন (৩৫), মো: আবেদ উদ্দিন(৩৬), মো: আদম আলী, দিলী মিয়া, মো: শুকুর রানাকে(২৬) গ্রেফতার করা হয়।
হাজীরহাট থানার পৃথক অভিযানে ৪ জন, হারাগাছ থানার পৃথক অভিযানে ২জন, তাজহাট থানার পৃথক অভিযানে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। আরপিএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, মাদক, জুয়া, প্রতারণা, চুরি, ছিনতাই, সন্ত্রাসসহ সকল ধরণের অপরাধ দমনে রংপুর মেট্রোপলিটন পুলিশ বিশেষ টিম গঠন করে ধারাবাহিক ও গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান পরিচালনা করছে।
মহানগরবাসীর জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, নিয়মিত বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/176401